২০ নম্বর · স্বয়ংক্রিয়
MCQ
৩০টি প্রশ্ন · ২০ মিনিট
একবারে একটি প্রশ্ন, আগের প্রশ্নে ফেরা যাবে না; অন্য ট্যাবে গেলে পোর্টাল ধরবে।
- পরিস্থিতি বিচার ২০ × ০.৫
- ১০
- যুক্তি ও সমাধান ১০ × ১
- ১০
নেগেটিভ মার্কিং নেই। একবারই দেওয়া যাবে।
নম্বর দেবে পোর্টাল
SU Future Leader-2027
কারা পারবেন, নম্বর কীভাবে দেওয়া হবে, কে কী পাবেন, কোন শর্তে চালু থাকবে। আবেদনের আগে শিক্ষার্থী ও অভিভাবকের যা জানা দরকার, সব এখানে।
যোগ্যতা যাচাই করুন
অংশ ০১
এটি সোনারগাঁও ইউনিভার্সিটির স্প্রিং ২০২৭ ভর্তির একটি দক্ষতাভিত্তিক স্কলারশিপ প্রতিযোগিতা। প্রচলিত ব্যবস্থায় শুধু ভালো GPA থাকলে ওয়েভার মেলে। এখানে স্কলারশিপ পাবেন তাঁরা, যাঁদের যোগাযোগ, যুক্তি, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা সবচেয়ে ভালো।
ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীরা scholarship.su.edu.bd পোর্টালে অনলাইন পরীক্ষা দেবেন। প্রতি প্রোগ্রামের সেরারা ক্যাম্পাসে ভাইভা দেবেন। এরপর পোর্টালে ১০০ নম্বরের চূড়ান্ত হিসাবে প্রতি প্রোগ্রামে সর্বোচ্চ ৩ জন বিজয়ী নির্বাচিত হবেন।

ভর্তি সম্পন্ন
স্প্রিং ২০২৭-এ ভর্তি হলেই অংশগ্রহণের সুযোগ
১ নভেম্বর থেকে
অনলাইন পরীক্ষা
MCQ, র্যাংকিং, ভিডিও ও লেখা: ৭০ নম্বর
১ মার্চ পর্যন্ত
শিক্ষকের মূল্যায়ন
ভিডিও ও লেখা দেখবেন শিক্ষক, নাম গোপন রেখে; বাকিটা পোর্টাল
প্রতি সপ্তাহে
ক্যাম্পাসে ভাইভা
প্রতি প্রোগ্রামের সেরা ৬ জন, মোট ১৩২: ৩০ নম্বর
৩–৬ মার্চ
৬৪ বিজয়ী
পোর্টালে ১০০ নম্বরের হিসাব, ট্রাস্টি বোর্ডের অনুমোদন
১০ মার্চ ২০২৭
অংশ ০২
স্নাতক (১৩টি)
স্নাতকোত্তর (৯টি)
স্প্রিং ২০২৭-এর জন্য আগেভাগে ভর্তি হওয়া, ক্রেডিট ট্রান্সফার করা ও ফলভিত্তিক ওয়েভারপ্রাপ্ত শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।
আগের কোনো সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন না।
অংশ ০৩
ঘরে বসে ৭০, ক্যাম্পাসে ৩০। পুরো ১০০ নম্বরের হিসাব পোর্টালে।
৭০
অনলাইন পরীক্ষা
পোর্টাল ৩০ + শিক্ষক ৪০। ভর্তি সম্পন্ন করা সবার জন্য।
+
৩০
ক্যাম্পাসে ভাইভা
৩–৬ মার্চ ২০২৭। প্রতি প্রোগ্রামের সেরা ৬ জন, মোট ১৩২।
=
১০০
পোর্টাল নিজেই যোগ করবে
প্রতি প্রোগ্রামে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান।
২০ নম্বর · স্বয়ংক্রিয়
৩০টি প্রশ্ন · ২০ মিনিট
একবারে একটি প্রশ্ন, আগের প্রশ্নে ফেরা যাবে না; অন্য ট্যাবে গেলে পোর্টাল ধরবে।
নেগেটিভ মার্কিং নেই। একবারই দেওয়া যাবে।
নম্বর দেবে পোর্টাল
১০ নম্বর · স্বয়ংক্রিয়
৫টি পরিস্থিতি · ১৫ মিনিট
প্রতিটিতে ৪টি পদক্ষেপ; ট্যাপ করে সবচেয়ে ভালো থেকে কম ভালো ক্রমে সাজাতে হবে।
সঠিক ক্রম ঠিক করবেন তিন শিক্ষকের প্যানেল।
নম্বর দেবে পোর্টাল
২৫ নম্বর · শিক্ষক
৫ মিনিট · ৩ প্রস্তুতি + ২ রেকর্ড
বিষয় দেখে প্রস্তুতি, তারপর টাইমার চালু; নিজের এলাকার সমস্যা ও সমাধান, নিজের কণ্ঠে।
শুধু পোর্টালের ক্যামেরায় রেকর্ড, আপলোড নয়; বড় ফাইল পোর্টাল নিজে ছোট করবে।
নম্বর দেবেন নির্ধারিত শিক্ষক
১৫ নম্বর · শিক্ষক
একটি পরিস্থিতি · ২৫০–৩৫০ শব্দ
সিদ্ধান্ত, তার কারণ ও বাস্তবায়নের ধাপ লিখতে হবে।
একবার খুললে একবারেই শেষ করতে হবে।
নম্বর দেবেন নির্ধারিত শিক্ষক
একবার পরীক্ষা শুরু করলে ১২ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে। তাই হাতে সময় নিয়ে শুরু করুন।
অংশ ০৪
০
প্রাসঙ্গিক উত্তর নেই
১
অস্পষ্ট ও দুর্বল
২
আংশিক যুক্তিসংগত
৩
পরিষ্কার ও কার্যকর
৪
পরিষ্কার, যুক্তিপূর্ণ ও নিজের উদাহরণসহ
শিক্ষক দেখবেন শুধু ভিডিও ও লেখা (৪০ নম্বর); MCQ ও র্যাংকিংয়ের ৩০ নম্বর পোর্টাল নিজে দেবে। প্রতিটি মানদণ্ডে ০–৪ স্তর, নম্বরের লিখিত কারণ বাধ্যতামূলক। শিক্ষকের মূল্যায়ন চলবে প্রতি সপ্তাহে।
অংশ ০৫

Student ID কার্ড, ছবিসহ পরিচয়পত্র এবং এক্সট্রা কারিকুলার কাজের মূল সনদ (থাকলে)।
প্যানেল ভাইভার নম্বর সরাসরি পোর্টালে তুলবে।
নিজের কাজ ব্যাখ্যা
জমা দেওয়া লেখা ও ভিডিওর যুক্তি; AI ব্যবহার করলে কী রেখেছেন, কী বদলেছেন
তাৎক্ষণিক সমস্যা সমাধান
প্যানেলের দেওয়া নতুন একটি পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে সমাধান
শোনা ও উত্তর দেওয়া
প্রশ্ন বুঝে গুছিয়ে, স্পষ্টভাবে উত্তর
অংশ ০৬
GPA বা একাডেমিক ফল
নম্বরে এর কোনো ভাগ নেই।
উচ্চারণ, ক্যামেরার মান বা পোশাক
বাংলা বা ইংরেজি, যেকোনো ভাষায় উত্তর দেওয়া যাবে।
সামাজিক মাধ্যমের ভোট বা লাইক
নম্বরে এগুলোর কোনো ভূমিকা নেই।
অংশ ০৭
অংশ ০৮
এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট
সার্টিফিকেটধারী এগিয়ে থাকবেন; মূল সনদ ভাইভায় যাচাই হবে।
ভাইভার "তাৎক্ষণিক সমস্যা সমাধান"
তারপরও সমান হলে এই অংশের নম্বর।
লিখিত সমস্যা সমাধান
তাতেও সমান হলে লিখিত অংশের নম্বর।
অংশ ০৯
প্রতি প্রোগ্রামে ১০০ নম্বরের মেধাক্রম অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান; মোট ৬৪ জন বিজয়ী। ট্রাস্টি বোর্ডের অনুমোদনে ফল প্রকাশ ১০ মার্চ ২০২৭।
পাশে সরিয়ে পুরো টেবিল দেখুন →
| স্থান | জন | যা পাবেন | যা ফেরত পাবেন |
|---|---|---|---|
| প্রথম | ২১ | ফুল ফান্ডেড: টিউশন ফি ও সেমিস্টার ফি ওয়েভার | ভর্তি ফি এবং প্রথম সেমিস্টারে দেওয়া টিউশন ও সেমিস্টার ফি |
| দ্বিতীয় | ২১ | টিউশন ফি ওয়েভার | প্রথম সেমিস্টারে দেওয়া টিউশন ফি |
| তৃতীয় | ২২ | সেমিস্টার ফি ওয়েভার | প্রথম সেমিস্টারে দেওয়া সেমিস্টার ফি |
পাশে সরিয়ে পুরো টেবিল দেখুন →
| কোন স্তরে কী মিলবে | ফুল ফান্ডেড | টিউশন ফি ওয়েভার | সেমিস্টার ফি ওয়েভার |
|---|---|---|---|
| টিউশন ফি ওয়েভার (পুরো প্রোগ্রাম) | আছে | আছে | নেই |
| সেমিস্টার ফি ওয়েভার (পুরো প্রোগ্রাম) | আছে | নেই | আছে |
| ভর্তি ফি ফেরত | আছে | নেই | নেই |
আইন বিভাগের LLB প্রোগ্রামে স্কলারশিপ একটি: প্রথম স্থান অধিকারী পাবেন শুধু সেমিস্টার ফি ওয়েভার। LLB-তে ফুল ফান্ডেড ও টিউশন ফি ওয়েভার নেই; এই নিয়ম LLM-এর জন্য প্রযোজ্য নয়। তাই সেমিস্টার ফি ওয়েভারের ২২ জনের মধ্যে LLB-র প্রথম স্থান অধিকারীও আছেন।
অংশ ১০
প্রতি সেমিস্টারে ন্যূনতম
CGPA ৩
শর্তটি তিন স্তরের সব বিজয়ীর জন্য প্রযোজ্য।
কোনো সেমিস্টারে CGPA ৩-এর নিচে থাকলে পরবর্তী সেমিস্টারে স্কলারশিপের সুবিধা প্রযোজ্য হবে না এবং সেই সেমিস্টারের ফি দিতে হবে:
| বিজয়ী | যে ফি দিতে হবে |
|---|---|
| ফুল ফান্ডেড | টিউশন ও সেমিস্টার ফি |
| টিউশন ফি ওয়েভার | টিউশন ফি |
| সেমিস্টার ফি ওয়েভার | সেমিস্টার ফি |
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ন্যূনতম উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
অংশ ১১

অংশ ১২
অ্যাম্বাসেডর সুযোগ
নিজ কলেজ ও এলাকায় পুরো প্রোগ্রাম জুড়ে SU-র প্রতিনিধিত্বের সুযোগ।
ক্লাব ও অনুষ্ঠানে নেতৃত্ব
৬৪ জন বিজয়ী ২৮টি ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নেতৃত্ব দিতে পারবেন।
স্বচ্ছ বাছাই
পোর্টালভিত্তিক বাছাই ও ট্রাস্টি বোর্ডের অনুমোদন।
এক্সট্রা কারিকুলারের স্বীকৃতি
খেলা, বিতর্ক ও সংগঠনে সক্রিয় শিক্ষার্থীদের কাজের স্বীকৃতি; সমান নম্বর হলে সার্টিফিকেটধারী এগিয়ে থাকবেন।

অংশ ১৩
অংশ ১৪
২
বাধ্যতামূলক। প্রত্যেকের এই তথ্যগুলো দিতে হবে:
৬
অংশ ১৫
যেকোনো বিরোধে একাডেমিক কমিটির সুপারিশে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত।
অংশ ১৬
নোট: বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় যেকোনো নীতি পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করা হতে পারে।
অংশ ১৭

সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) একটি UGC ও সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়।
We will rise up, We will shine
কয়েকটি প্রশ্নের উত্তর দিন, সঙ্গে সঙ্গে জেনে নিন আপনি এই স্কলারশিপের জন্য যোগ্য কি না।